1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ধানের শীষ প্রার্থীর পক্ষে রাজীবের গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ধানের শীষ প্রার্থীর পক্ষে রাজীবের গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁও) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এর পক্ষে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৮ নং ওয়ার্ডের আইলপাড়া–এনায়েতনগর ও নতুন আইলপাড়ায় গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৮ নং ওয়ার্ডস্থ পাঠানটুলী আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী পরিচালনা কেন্দ্র কমিটির সদস্য সচিব ও সিদ্ধিরগঞ্জ অঞ্চল বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম সদস্য শরিফুল হাসান রোকনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচনী-৩ আসনের বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব। তিনি বলেন, “আমাদের রাজনীতি মানুষের আস্থার উপর নির্ভরশীল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন করছে। নির্বাচন কমিশনের নিয়ম মেনে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং ইনশাআল্লাহ ১২ তারিখে এর প্রতিফলন দেখা যাবে। পরনিন্দা ও সমালোচনার চেয়ে আমাদের লক্ষ্য ভোটারদের চাহিদা, আশা ও আকাঙ্খা বাস্তবায়ন করা।”

এছাড়া উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ অঞ্চল বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য ও ৮ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী ইনচার্জ ডি এইচ বাবুল, কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া চাঁন, যুগ্ন আহ্বায়ক সোহেল খন্দকার, কেন্দ্র কমিটির অন্যান্য সদস্য মো. আব্দুল মোতালেব, মো. হযরত আলী, জাহাঙ্গীর মাদবর, কাজী আব্দুল বাকী দুলাল, আলমীর কবির অপু, মো. কামাল হোসেন, রহমত উল্লাহ, তোফাজ্জল হোসেন, বাবুল মিয়া, মো. সেলিম, হাবিবুর রহমান হাবিব, নাজিম পারভেজ অন্তু, আব্দুল আজিজ শিপন, শেখ হাসন রাজা, জাকির হোসেন, মো. মিন্টু, ফখরুল সুজন, মো. নিশাত, গোলাম মর্তুজা আকাশ, সীমান্ত আহমেদ শিমুল, ইমতিয়াজ ভূঁইয়া, আল আমিন, মো. তন্ময়, মো. শাহীন, এবং বিএনপি নেতা বিপ্লব হোসেন খান, রুমেল খন্দকারসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট