1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বহাল তবিয়তে মিলন মেহেদী! - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

বহাল তবিয়তে মিলন মেহেদী!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ
দলীয় নীতি ও আদর্শ ভঙ্গ করে বিএনপির জোট মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করা সত্ত্বেও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক রিজভীর “দু”চোখা নীতির কারণে বহাল তবিয়তে রয়ে গেছে মিলন মেহেদী।
এতে করে দলের সাধারন নেতা কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ইতিমধ্যে রিজভী দলের নীতি বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলের দুঃসময়ে দলকে আগলে রাখা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক জাহিদ হাসান রোজেল সহ অনেককে বহিষ্কার করেছেন।

কেন্দ্রীয় বিএনপি’র দপ্তর সম্পাদক রিজভীর “দু”চোখা নীতির কারণে ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি মিলন মেহেদী স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের হরিণ মার্কার পক্ষে কাজ করা সত্ত্বেও তাকে কেন বহিষ্কার করা হলো না এ নিয়ে চলছে নানান প্রশ্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মীরা জানান, ডাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন মিলন মেহেদী। তাছাড়া ছাত্র অবস্থায় মিলন মেহেদীর সাথে সুসম্পর্ক ছিল রিজভীর।

ইতিমধ্যে শাহ আলম পন্থী ১০ জন নেতাকর্মীকে বহিষ্কার করলেও মিলন মেহেদীকে বহিষ্কার করেননি রিজভী। এতে করে রিজভীর বিরুদ্ধে দু” চোখা নীতি গ্রহণ করার অভিযোগ উঠেছে।

মিলন মেহেদী নিজেকে রিজভীর অত্যন্ত ঘনিষ্ঠ লোক হিসাবে পরিচয় দিয়ে বেড়ান। এই সুযোগে কাজে লাগিয়ে বিএনপি জোট মনোনীত প্রার্থী মনির হোসেন কাশেমীর পক্ষে কাজ না করে দলের বিপক্ষে গিয়ে জাতীয় সংসদ নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের হরিণ মার্কার পক্ষে গনসংযোগ করে বেড়াচ্ছেন মিলন মেহেদী।
একটি সূত্র হতে জানা যায়, যিনি টাকা পয়সা দেন তার পিছনে ঘুরঘুর করেন মিলন মেহেদী। তাই শাহ আলমের এর কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে তিনি দলের বিরুদ্ধে কাজ করছেন বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

রিজভী বিএনপির দপ্তর সম্পাদক ( যুগ্ম মহাসচিব পদ মর্যাদার) মিলন মেহেদিকে বহিষ্কার করেননি রহস্যজনক কারণে।
অবিলম্বে দলের বিরুদ্ধে কাজ করার অভিযোগে মিলন মেহেদীকে দল থেকে বহিষ্কারের দাবি জানান বিএনপির নেতাকর্মীরা।

এ ব্যাপারে মিলন মেহেদীর ব্যবহৃত মুঠোফোনে (০১৯১৩৪৬১৪@@) একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট