যুগের নারায়ণগঞ্জ
দলীয় নীতি ও আদর্শ ভঙ্গ করে বিএনপির জোট মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করা সত্ত্বেও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক রিজভীর "দু"চোখা নীতির কারণে বহাল তবিয়তে রয়ে গেছে মিলন মেহেদী।
এতে করে দলের সাধারন নেতা কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ইতিমধ্যে রিজভী দলের নীতি বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলের দুঃসময়ে দলকে আগলে রাখা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক জাহিদ হাসান রোজেল সহ অনেককে বহিষ্কার করেছেন।
কেন্দ্রীয় বিএনপি'র দপ্তর সম্পাদক রিজভীর "দু"চোখা নীতির কারণে ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি মিলন মেহেদী স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের হরিণ মার্কার পক্ষে কাজ করা সত্ত্বেও তাকে কেন বহিষ্কার করা হলো না এ নিয়ে চলছে নানান প্রশ্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মীরা জানান, ডাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন মিলন মেহেদী। তাছাড়া ছাত্র অবস্থায় মিলন মেহেদীর সাথে সুসম্পর্ক ছিল রিজভীর।
ইতিমধ্যে শাহ আলম পন্থী ১০ জন নেতাকর্মীকে বহিষ্কার করলেও মিলন মেহেদীকে বহিষ্কার করেননি রিজভী। এতে করে রিজভীর বিরুদ্ধে দু" চোখা নীতি গ্রহণ করার অভিযোগ উঠেছে।
মিলন মেহেদী নিজেকে রিজভীর অত্যন্ত ঘনিষ্ঠ লোক হিসাবে পরিচয় দিয়ে বেড়ান। এই সুযোগে কাজে লাগিয়ে বিএনপি জোট মনোনীত প্রার্থী মনির হোসেন কাশেমীর পক্ষে কাজ না করে দলের বিপক্ষে গিয়ে জাতীয় সংসদ নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের হরিণ মার্কার পক্ষে গনসংযোগ করে বেড়াচ্ছেন মিলন মেহেদী।
একটি সূত্র হতে জানা যায়, যিনি টাকা পয়সা দেন তার পিছনে ঘুরঘুর করেন মিলন মেহেদী। তাই শাহ আলমের এর কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে তিনি দলের বিরুদ্ধে কাজ করছেন বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
রিজভী বিএনপির দপ্তর সম্পাদক ( যুগ্ম মহাসচিব পদ মর্যাদার) মিলন মেহেদিকে বহিষ্কার করেননি রহস্যজনক কারণে।
অবিলম্বে দলের বিরুদ্ধে কাজ করার অভিযোগে মিলন মেহেদীকে দল থেকে বহিষ্কারের দাবি জানান বিএনপির নেতাকর্মীরা।
এ ব্যাপারে মিলন মেহেদীর ব্যবহৃত মুঠোফোনে (০১৯১৩৪৬১৪@@) একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত