1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পরাজয়ের আশঙ্কায় একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে-মাও.মইনুদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

পরাজয়ের আশঙ্কায় একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে-মাও.মইনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারসহ বিভিন্ন জায়গায় মানুষকে ভীতসন্ত্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, যারা এই চেষ্টা করছে তারা বুঝে গেছে যে ১২ ফেব্রুয়ারির পর তাদের সম্মান, মর্যাদা ও প্রভাব আর রক্ষা করা সম্ভব হবে না। নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় তারা নির্বাচনকে বানচাল করতে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনকে বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিতে হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রশাসনের কাছে দাবি জানিয়ে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আগেই কথা ছিল যে, এবার একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে। কিন্তু বিগত দিনগুলোতে যেসব ঘটনা ঘটেছে, তাতে জনগণ মনে করছে প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না। বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, এমনকি শেরপুরে জামায়াতে ইসলামীর এক উপজেলা সেক্রেটারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।”

রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, “মারামারি করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বন্ধ করলে কারও লাভ হবে না। বরং শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের রায় পাওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে হবে এবং জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তাকেই সবাইকে মেনে নিতে হবে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করছি—জনগণের ভোটে যারা নির্বাচিত হবে, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট