1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৩: সুষ্টু নির্বাচন নিয়ে অন্জন দাসের শঙ্কা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৩: সুষ্টু নির্বাচন নিয়ে অন্জন দাসের শঙ্কা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান উপস্থিত হলে দায়িত্বপ্রাপ্ত সহকারী নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম তাঁর চেয়ার ছেড়ে দিয়ে প্রার্থীকে বসতে দেওয়ার ঘটনায় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংকোচ ও সন্দেহ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ প্রতীকের প্রার্থী অঞ্জন দাস।

একজন সরকারি কর্মকর্তার কার্যালয়ে প্রকাশ্যে কোনো নির্দিষ্ট দলের প্রার্থীর প্রতি এমন আচরণ নির্বাচনী আচরণবিধি ও প্রশাসনিক শিষ্টাচারের পরিপন্থী। এতে সাধারণ ভোটারদের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে এবং একটি পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে- এমন বার্তা যাচ্ছে বলে মনে করেন অঞ্জন দাস।

তিনি বলেন, “নির্বাচনকালীন সময়ে প্রশাসনের দায়িত্ব হলো সকল প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ নিশ্চিত করা। কিন্তু একজন ইউএনও যদি একটি নির্দিষ্ট দলের প্রার্থীর জন্য চেয়ার ছেড়ে দেন, তাহলে নির্বাচনের মাঠে সমতার পরিবেশ থাকে না। এতে ভোটারদের আস্থা ক্ষুণ্ণ হয়।”

অঞ্জন দাস অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যাখ্যা দাবি করেন। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভবিষ্যতে যেন কোনোভাবেই প্রশাসনিক কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণে জড়াতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনের মানুষ একটি ভয় ও প্রভাবমুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনকে তার সাংবিধানিক দায়িত্ব পালনে দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।”

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ-৩ আসনে একটি সমান সুযোগের নির্বাচন নিশ্চিত করতে সর্বস্তরের নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট