1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৫: আমি জনগনের প্রার্থী: মাকসুদ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

নারায়ণগঞ্জ-৫: আমি জনগনের প্রার্থী: মাকসুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন বলেছেন, “ভয় দেখিয়ে কখনো ভোট পাওয়া যায় না। জনগণের ভালোবাসা ও সমর্থনই নির্বাচনে বিজয়ের মূল শক্তি।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফরাজিকান্দা তৃতীয় শীতলক্ষ্যা সেতু এলাকা থেকে শুরু করে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাকসুদ হোসেন বলেন, “আমি কোনো নির্দিষ্ট দলের মনোনীত প্রার্থী নই। আমি সাধারণ মানুষের প্রার্থী। জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্যই নির্বাচনে অংশ নিয়েছি। সাধারণ ভোটাররা আমাকে চেনে, তারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারে। আমার মধ্যে কোনো অহংকার নেই। অহংকার ও আত্মম্ভরিতা থাকলে জনপ্রতিনিধি হওয়া যায় না।”

তিনি আরও বলেন, “বিগত সরকারের সময়ে আমি তিনবার ইউপি চেয়ারম্যান ছিলাম। সরকারি দলের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। ফলে জনগণের পালস আমি ভালোভাবেই বুঝি। আপনারা দোয়া করবেন, আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে।”

গণসংযোগকালে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট