1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ও গোলাকান্দাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

পূর্বাচল আর্মি ক্যাম্প সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোলাকান্দাইল ও ভূলতা এলাকা থেকে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি ডামি পিস্তল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হারুন মিয়ার ছেলে মো. কাওসার (২৭) এবং সীতারাম দাশের ছেলে শ্রী রবি দাশ (৩৮)।

সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধান আসামি মো. কাওসারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

নির্বাচনকালীন সময়ে এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় সেনাবাহিনী।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “সেনাবাহিনীর কাছ থেকে গ্রেপ্তারকৃতদের গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট