1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে সাংবাদিক-কৃষকসহ ১০ জনকে সংবর্ধনা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

রূপগঞ্জে সাংবাদিক-কৃষকসহ ১০ জনকে সংবর্ধনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাংবাদিক, কৃষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জনকে গুণীজন সংবর্ধনা প্রদান করেছে আব্দুর রাজ্জাক ও রওশন আরা স্মৃতি ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্রাইট শিশু কানন কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীও অনুষ্ঠিত হয়।

ব্রাইট শিশু কানন কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ–এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভী ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গুলজার হোসেন ভূঁইয়া, গবেষক সাংবাদিক সাদেকুর রহমান, মোহনা টেলিভিশনের সাত্তার সোহেল, যমুনা টেলিভিশনের জয়নাল আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দেশ টেলিভিশনের রাসেল মাহমুদ, জাগো নিউজের নাজমুল হুদা, দৈনিক সংবাদের ইমদাদুল হক দুলাল, বৈশাখী টেলিভিশনের আতাউর রহমান সানী, কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, সাংবাদিক ফয়সাল ভূঁইয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের জয়নাল আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, জাগো নিউজের নাজমুল হুদা, বৈশাখী টেলিভিশনের আতাউর রহমান সানীসহ মোট ১০ জনকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট