1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষ, গুলি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষ, গুলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় স্থানীয় সন্ত্রাসী মাহি ও জিয়াকে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষকে গুলি করতে দেখা গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে এ ঘটনা ঘটে। গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হামিদ আলী ও কুরবানপুর এলাকার রাসেল গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে আজ বিকেলে পাঁচানী এলাকার মৃত দরবেশ আলীর ছেলে মফিজুল ইসলাম মাহি ও তার সহযোগী মাইদুল ইসলাম জিয়া প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করে। অস্ত্রের ব্যবহারে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে মাহি ও জিয়া অস্ত্র উঁচিয়ে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। অস্ত্রধারী মাহি ও জিয়া আওয়ামী লীগ নেতা হামিদ গ্রুপের সদস্য।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। আমরা ভিডিওটি সম্পর্কে খোঁজ নিচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট