1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না ফেরার দেশে প্রবীন সাংবাদিক অরুন কুমার দে: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শোক - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

না ফেরার দেশে প্রবীন সাংবাদিক অরুন কুমার দে: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শোক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক অরুণ কুমার দে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।

বার্ধক্যজনিত কারণে নানান রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর নগরীর গলাচিপায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে পরিবারে তাঁর স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তানসহ দুই নাতি ও এক নাতনি এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অরুণ কুমার দে’র মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন। তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট