1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

সোনারগাঁয়ে অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে সোনারগাঁ থানা পুলিশ। গত শনিবার(২৪ জানুয়ারী) বেলা পৌনে ১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর শীতলক্ষা ব্রিজের উপর থেকে ওই অজ্ঞাত পুরুষ (৪৫) ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ।

খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মাসুম লাভলু লাশ উদ্ধার করে,পরবর্তীতে ময়নাতদন্ত শেষে মৃতদেহটির দাফন কাজ সম্পূর্ণ করেন।

সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ জানুয়ারী) বেলা পৌনে একটার দিকে জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন আসে ঢাকা- চট্টগ্রাম গ্রামী লেনে কাঁচপুর ব্রিজের উপর অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান ৪৫ বছর ভবঘুরে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তথ্যপ্রযুক্তির সাহায্যেও তার পরিচয় এখন পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। তবে ওই এলাকার কেউ তার পরিচয় জানাতে পারেনি।

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম লাভলু বলেন, এখন পর্যন্ত অজ্ঞাত ভবঘুর এর লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। যদি মৃত ব্যক্তির কোন নিকট আত্মীয় বা পরিবারের কারো সন্ধান পাওয়া যায় এবং তার পরিচয় উদঘাটন করা সম্ভব হয় তাহলে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এর সাথে (+8801320-090533) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, কাঁচপুর ব্রিজের ওপর গত ২৪ জানুয়ারী দুপুরে পৌনে ১টার দিকে এক অজ্ঞাত (ভবঘুর) ব্যক্তির লাশ উদ্ধার করা হয়, লাশটির এখনো পর্যন্ত কোন পরিবারের খোঁজ পাওয়া যায়নি। তাই লাশটির সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট