1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‘ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হলে মাদক-সন্ত্রাস অটোমেটিক দূর হয়ে যাবে’ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

‘ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হলে মাদক-সন্ত্রাস অটোমেটিক দূর হয়ে যাবে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহ বলেছেন, “ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস অটোমেটিক (স্বয়ংক্রিয়ভাবে) দূর হয়ে যাবে। একজন মাদকসেবী বা ধূমপায়ী যখন ওজু করে মসজিদে প্রবেশ করে, তখন সে ইচ্ছে করলেও সিগারেট ধরাতে পারে না। মসজিদের শান্তিময় পরিবেশ তাকে ভালো থাকতে অনুপ্রাণিত করে। ঠিক তেমনি সমাজব্যবস্থায় ইসলামী অনুশাসন কার্যকর হলে মাদকসেবী ও সন্ত্রাসীরাও স্বাভাবিকভাবেই ভালো মানুষে পরিণত হবে।”

সোমবার (২৬ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডে হাতপাখা প্রতীকের গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গোলাম মসীহ আরও বলেন, “যুব সমাজকে মাদকের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করা আমাদের অন্যতম অঙ্গীকার। তাদের নৈতিক ও আদর্শিক দীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। তরুণ ও যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে যদি সঠিকভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যায়, তাহলে দেশ ও জাতির সার্বিক কল্যাণ নিশ্চিত হবে।”

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর শাখার সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা উত্তর শাখার সভাপতি বিল্লাল তালুকদার, সেক্রেটারি সাইয়্যিদ রিদওয়ান, দক্ষিণ শাখার সভাপতি সোহেল প্রধান, রহমত উল্লাহ লড়াকু, যুব নেতা আব্দুল মোমিনসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট