1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ডালবাহী ট্রাক ডাকাতির চেষ্টা: হায়েস মাইক্রোসহ গ্রেপ্তার ২ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

ফতুল্লায় ডালবাহী ট্রাক ডাকাতির চেষ্টা: হায়েস মাইক্রোসহ গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডালবাহী ট্রাক ডাকাতির সময় একটি হায়েস মাইক্রোবাসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মাইক্রোচালক সোহেল (৩৫) ও ডাকাত দলের সদস্য ফয়সাল বেপারী (৩৮)।

ফতুল্লার পাগলা এলাকায় শুক্রবার রাতের এ ঘটনায় শনিবার রাতে ডালবাহী ট্রাকের মালিক ওয়াহিদ মোল্লা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুকসুদপুর টেকের হাট শান্তিপুর এলাকার একটি মিল থেকে ‘ক্যাঙ্গারু’ মার্কার ৬’শ বস্তা মুসুর ডাল নিয়ে ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৬৬৪৭) চালক সুজন ও হেলপার সরোয়ার আলম সাভারের গাজিন্দা এলাকার উদ্দেশ্যে রওনা হন।

শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পৌঁছালে একটি কালো রঙের হায়েস মাইক্রোবাস ট্রাকটির পিছু নেয়। একপর্যায়ে ডাকাত দল ট্রাকটি আটক করে ফতুল্লার পাগলা এলাকায় নিয়ে আসে। এসময় ট্রাক চালক পুলিশ দেখে চিৎকার করলে পুলিশ ট্রাক ও মাইক্রোবাসটির পিছু নেয়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ মাইক্রোবাসসহ দুইজনকে আটক করে। এসময় ডালভর্তি ট্রাকটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার বিকেলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ডালবাহী ট্রাকটি ডাকাতদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট