1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৫: ধানের শীষের প্রার্থী কালামের গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

নারায়ণগঞ্জ-৫: ধানের শীষের প্রার্থী কালামের গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন। রবিবার (২৫ জানুয়ারি) তিনি আর কে দাস রোড এবং বি দাস রোড এলাকায় দুপুর থেকে বিকাল পর্যন্ত ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।

এ সময় যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, জয় কে রায় চৌধুরী বাপ্পি ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন।

গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, আমিনুল ইসলাম মিঠু প্রমুখ।

আবুল কালাম বলেন, “নির্বাচনী প্রচারণায় ১৫ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করছেন। জনগণও উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে প্রস্তুত। এলাকার সমস্যা আমি ভালোভাবে জানি। দলীয় নেতৃবৃন্দের সহযোগিতায় সেই সমস্যা সমাধান করব এবং উন্নয়নের জন্য আমি যেভাবে আগে সচেষ্ট ছিলাম, আগামীতে সেভাবেই থাকব, ইনশাআল্লাহ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট