1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
টিভি জার্নালিস্ট এসোসিয়েশনে নাফিজ-রফিক পূর্ননির্বাচিত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

টিভি জার্নালিস্ট এসোসিয়েশনে নাফিজ-রফিক পূর্ননির্বাচিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে চ্যানেল ওয়ানের স্টাফ রিপোর্টার নাফিজ আশরাফ এবং সাধারণ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক পুর্ন নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন নগরী কক্সবাজারে সংগঠনের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গ্রেস কক্স হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাফিজ আশরাফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং গত ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আয়োজিত ফ্যামিলি ট্যুরসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

সদস্যরা তাদের মতামত তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জ জেলার টিভি সাংবাদিকদের জন্য এই সংগঠনটি একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। প্রতিবছর পরিবারসহ ‘ফ্যামিলি ডে’ ও ‘ফ্যামিলি ট্যুর’ আয়োজন করায় সংগঠনের নেতৃত্বকে ধন্যবাদ জানান তারা।

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টিভির আমির হোসাইন স্মিথ, যুগ্ম সম্পাদক আনন্দ টিভির মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহনা টিভির সাত্তার সোহেল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ টিভির শরীফ উদ্দিন সবুজ, আর টিভির আনোয়ার হাসান, আনন্দ টিভির সৈয়দ সিফাত আল লিংকন এবং এটিএন নিউজের হাসান মজুমদার বাবলু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট