1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৫: এমপি থেকে এমপি পুত্ররাই বড় মন্ত্রী হয়ে উঠেন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

নারায়ণগঞ্জ-৫: এমপি থেকে এমপি পুত্ররাই বড় মন্ত্রী হয়ে উঠেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন নির্বাচনী গণসংযোগ করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় নাসিক ১২ নম্বর ওয়ার্ডের চানমারি ও ইসদাইর বাজার এলাকায় এ গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে তারিকুল ইসলাম বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি থেকে এমপি পুত্ররাই বড় মন্ত্রী হয়ে উঠেন। এই আসনের মানুষ বারবার দেখেছে, এমপি নয়, এমপি পুত্রই হয়ে ওঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু। বাবা এমপি হলেই ছেলে চাঁদাবাজির কর্তা হয়; বাবা সংসদে বসলে ছেলে রাস্তা, বাজারঘাট, অফিস ও থানা নিয়ন্ত্রণ করবে। নারায়ণগঞ্জবাসী আর উত্তরাধিকার রাজনীতি দেখতে চায় না। তারা এমপি পুত্রদের হাত থেকে মুক্তি চায়।”

তিনি আরও বলেন, “রাজনীতি জনগণের সেবার জায়গা হওয়া উচিত। কিন্তু নারায়ণগঞ্জ–৫ এর রাজনীতি হয়ে উঠেছে পারিবারিক সাম্রাজ্য টিকিয়ে রাখার হাতিয়ার। এবার মানুষ চায় পরিবর্তন, চায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ইনশাআল্লাহ, ১২ই ফেব্রুয়ারি জনগণকে সঙ্গে নিয়ে সেই পরিবর্তনের যাত্রা শুরু করব।”

তিনি সকলকে মাথাল প্রতীকে ভোট দিতে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. বিপ্লব খান, সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির আহ্বায়ক আবদুল আল মামুন, শ্রমিক সংহতির জেলা কমিটির দপ্তর সম্পাদক মো. রনি শেখ, যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মারুফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সহসভাপতি সৃজয় সাহা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট