1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ডাকাত সাব্বির ও দুই সহযোগী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ফতুল্লায় ডাকাত সাব্বির ও দুই সহযোগী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সূত্র জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাপাতি ও অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন মো. সাব্বির (৩৮), তার সহযোগী মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানার আড়িয়ল ইউনিয়নের ইসলাম পাড়া এলাকার মো. জুয়েলের ছেলে মেহেদী হাসান রবিন (২৫) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মাসদাইর এলাকার ওমর খৈয়মের ছেলে মো. ইমন (৩৫)।

র‍্যাব জানায়, মো. সাব্বির একজন কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও হত্যাসহ বিভিন্ন থানায় মোট চারটি মামলা রয়েছে। সে ও তার সহযোগীরা ফতুল্লা থানাসহ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক কেনাবেচার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এবং গণমাধ্যমে একাধিকবার তার অপরাধমূলক কর্মকাণ্ডের খবর প্রকাশিত হওয়ার পর র‍্যাব নজরদারি বাড়ায় বলে জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট