1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

অবশেষে রিয়াদ চৌধুরীর ছায়াতলে জয়নাল!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের রাজনীতিতে বলয় পরিবর্তনের আলোচনায় উঠে এসেছেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল। এতদিন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জয়নাল এবার গিয়াসের বলয় ছেড়ে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর ঘনিষ্ঠ শিবিরে যুক্ত হয়েছেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

এই প্রেক্ষাপটে রোববার (১৮ জানুয়ারি) রাতে ফতুল্লার শিয়াচর লালখাঁ হাজী বাড়ি মোড়ের একটি কমিউনিটি সেন্টারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন জয়নাল। অনুষ্ঠানটি আয়োজন করে সেহাচর পঞ্চায়েত কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

পঞ্চায়েত কমিটির সভাপতি ও যুবদল নেতা জয়নালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইব্রাহিম।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, নির্বাচনের আগে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এবারও তা চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচিত হলে আগের এমপিদের তুলনায় বেশি উন্নয়ন হবে। এজন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারি খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট