1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ড্রামের ভিতর থেকে যুবকের লাশ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে ড্রামের ভিতর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সকালে দক্ষিণ কদমতলীর নয়াপাড়া খাল থেকে উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

নিহতের নাম মো. আলী (৩২)। তিনি ভোলার চরফ্যাশনের সাহাবুদ্দিনের ছেলে।

মরদেহের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয় বলে জানান ওসি।

ঘটনাস্থলে যাওয়া থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের খালটিতে ড্রামটি ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা পুলিশে খবর দিলে ড্রামটি তীরে এনে খুললে তার ভেতর মরদেহটি মেলে।

এ থানার ওসি আব্দুল বারিক বলেন, নীল রঙের ড্রামটির ভেতর একটি রশি এবং নিহতের শরীরে আঘাতের বেশকিছু চিহ্নও পাওয়া গেছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

“ওই ব্যক্তিকে হত্যার পর রাতের কোনো এক সময় ড্রামের ভেতর লাশ ভরে খালে ফেলা হয়েছে বলে ধারণা করছি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট