1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

গত বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী বাসস্ট্যান্ডের এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- সোনারগাঁ উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে রবিন ও চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে ফারুক।

স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা একটি অটোরিকশায় করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে ছিনতাই করছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। পরে ছিনতাইকারীদের ব্যবহৃত অটোরিকশায় আগুন ধরিয়ে দেন তারা।

পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ বলেন, পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট