1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জমিয়ত নেতার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জমিয়ত নেতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত জোট প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মনীর হোসেন কাসেমী প্রশাসনের প্রতি সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আজ (বুধবার, ১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মনির হেসেন কাসেমী বলেন, ‘নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং কোনো ধরনের বৈষম্য চলবে না।’

সংবাদ সম্মেলনে তিনি অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও কালো টাকার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘প্রশাসন চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এসব নিয়ন্ত্রণে আনতে পারে। নির্বাচনকে যেন অর্থের খেলায় পরিণত করা না হয়।

এজন্য প্রশাসনকে কঠোর নজরদারির অনুরোধ জানান তিনি। একইসঙ্গে সন্ত্রাসী গ্রেপ্তারের নামে যেন নির্দোষ কেউ হয়রানির শিকার না হয়, সেদিকেও গুরুত্ব দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট