1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন রেজাউল করিম - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন রেজাউল করিম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আপিল শুনানির নির্বাচন ভবন মিলনায়তনে তার আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ৩ জানুয়ারি হলফনামায় ত্রুটির কারণে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। মঙ্গলবার তার আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে অ্যাডভোকেট জাকির ও অ্যাডভোকেট রেজা কিবরিয়া সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের আপিল মঞ্জুর করেছে। ফলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে রায় ঘোষণার পর অধ্যাপক রেজাউল করিম বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আমি ন্যায়ের পথে প্রার্থিতা ফিরে পেয়েছি। এতে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং তিনি সবার দোয়া কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট