1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ত্রয়োদশ নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে-ডিআইজি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যা: প্রধান আসামি কালু গ্রেপ্তার ফতুল্লায় ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ত্রয়োদশ নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে-ডিআইজি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশেষ অপরাধ সভায় এসব কথা বলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক।

বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ডিআইজি বলেন, নির্বাচনের সময় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সকল থানার অফিসার ইনচার্জদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে এবং সে লক্ষ্যেই পুলিশ বাহিনী কাজ করবে।

পরে ডিআইজি রেজাউল করিম মল্লিক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। তিনি তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং কিছু বিষয় আইজিপিকে অবহিত করার আশ্বাস দেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট