1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
"শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব" - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি ফতুল্লাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রিয়াদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লাবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার

“শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব”

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
“হতাশার বিরুদ্ধে বিদ্রোহ, নির্মাণের পক্ষে সংগ্রাম” এই আহ্বানে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তি সংগ্রামের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।

শ্রদ্ধাঞ্জলি শেষে সংগঠনের জেলা সভাপতি সাইদুর রহমান বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেবল একটি সংগঠনের নাম নয়- এটি একটি লড়াইয়ের ইতিহাস, একটি প্রতিরোধের ঐতিহ্য এবং একটি স্বপ্ন নির্মাণের ধারাবাহিক সংগ্রাম। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে শিক্ষা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ে ছাত্র ফেডারেশন রাজপথে ছিল, মিছিলের অগ্রভাগে ছিল এবং নিপীড়িত মানুষের পাশে ছিল।”

তিনি আরও বলেন, “এই দীর্ঘ সংগ্রামের পথে আমরা হারিয়েছি আমাদের অনেক সহযোদ্ধাকে। তাদের রক্ত, ত্যাগ ও আত্মদানেই আজকের এই আন্দোলন অব্যাহত রয়েছে। শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আজ আমাদের দায়িত্ব।”

বর্তমান শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে সাইদুর রহমান বলেন, “আজ শিক্ষাকে মানুষের মুক্তির হাতিয়ার না বানিয়ে বাণিজ্যের পণ্যে পরিণত করা হয়েছে। অপর্যাপ্ত বাজেট, শ্রেণিভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সেশনজট, কোচিং নির্ভরতা ও বেসরকারিকরণ- সব মিলিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে।”

তিনি বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন শিক্ষাকে পণ্য নয়, অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। আমরা শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার, শিক্ষা খাতে যথাযথ ও পর্যাপ্ত বাজেট বৃদ্ধি এবং সকলের জন্য বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করার দাবি জানাই। শুধু শিক্ষা নয়, আমরা গণমানুষের সামগ্রিক মুক্তির লড়াই করছি।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার বাস্তবায়ন চাই। সে কারণেই জাতীয় জুলাই সনদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আমাদের অবস্থান। জনগণের মতামতই রাষ্ট্র পরিচালনার ভিত্তি হওয়া উচিত। আমরা চাই সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, মানুষের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত হোক।”

৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং সংগঠনের সাবেক, বর্তমান সদস্য ও শুভানুধ্যায়ীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মৌতিতা নুরের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৃজয় সাহা ও ইউসা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, কার্যকরী সদস্য রাইসা ইসলাম ও সিয়াম সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ শাখার সংগঠক আমির ফয়সাল শান্ত, নারায়ণগঞ্জ কলেজ শাখার সংগঠক মাহাদি হাসান, ভোলাইল শাখা কমিটির সদস্য আবু তালহা, ইসদাইরের সংগঠক মিতু, মিথিলা, মো. সোহাগসহ বিভিন্ন শাখার নেতৃত্ব ও সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট