1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ

জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান ও তার পরিবারের সেবা নজরকাড়া। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মানুষের কল্যাণে কাজের পথ অনুসরণ করে আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমানও দেশের কল্যাণে কাজ করছেন।”

শনিবার (১০ জানুয়ারি) বিকালে ফতুল্লার লামাপাড়ায় ফতুল্লা থানা যুবদলের আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিয়াদ চৌধুরী আরও বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে তারেক রহমান জোটের প্রার্থী মনির হোসাইন কাসেমী। আমাদের দায়িত্ব হলো মনির হোসাইন কাসেমীকে সমর্থন জানানো। তিনি ধানের শীষের পরিবর্তে খেজুর গাছ প্রতীক হিসেবে পেয়েছেন। খেজুর গাছকে বিজয়ী করে আমরা তারেক রহমানকে উপহার দিতে চাই। জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে কাজ করবে।”

অনুষ্ঠানে ফতুল্লা থানা যুবদল নেতা খন্দকার শামীম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, সদস্য সচিব সালাউদ্দিন রানা, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, যুগ্ম আহ্বায়ক এসকে শাহিন, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান এবং অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট