1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রিয়াদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লাবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার সিদ্ধিরগঞ্জে পেট্রোলিয়ামে ডিপোতে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চোরদের দিলেন কঠোর বার্তা ‎এনায়েতনগর ইউনিয়নে ১ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ওসমান নারায়ণগঞ্জে ঈদের ছুটি কাটানোর দারুণ কিছু স্থান ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার ফতুল্লায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগ গ্রেপ্তার ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ফতুল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, দেশে আগের তুলনায় খুনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। নাগরিকরা আগের মতোই নিরাপদ আছেন এবং সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ‘আমাদের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে আগের সময়ে যে পরিমাণ খুন হতো, বর্তমানে তা অনেক কমে গেছে। মানুষ যতটা নিরাপদ ছিল, এখনও ততটাই নিরাপদ রয়েছে।’ সাম্প্রতিক সময়ে কয়েকটি হত্যাকাণ্ড নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই প্রভাব পড়বে কি না তা বলা কঠিন। এটি নির্ভর করে কোন ঘটনা, কী প্রেক্ষাপটে ঘটেছে তার ওপর।’

ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করে নাসিমুল গনি বলেন, ‘জনগণের সেবায় ফায়ার সার্ভিস শতভাগ সফল হতে কাজ করছে। একটি ফোন কল পেলেই তারা দ্রুত সাড়া দেয়। এই বাহিনীকে আরও সক্ষম করে গড়ে তুলতে না পারলে সেটি সবার জন্যই ব্যর্থতা হবে। তবে এ ক্ষেত্রে সরকারের সদিচ্ছা রয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা অব্যাহত আছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট