1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৪: এমপি প্রার্থী সিরাজীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ-৪: এমপি প্রার্থী সিরাজীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী ওরফে কাওসারের টাকা আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী।

মাজহারুল ইসলাম নামে ওই ব্যবসায়ী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।
তার অভিযোগ, একটি ট্রাভেল এজেন্সির নামে কানাডায় যাওয়ার ‘ট্যুরিস্ট ভিসা’র ব্যবস্থা করে দিবেন দাবি করে ৫ লাখ টাকা আত্মসাৎ ও টাকা ফেরত চাওয়াতে আটকে রেখে নির্যাতন করেছেন ইসলামী আন্দোলনের ওই নেতা।

মাজহারুল বলেন, “লর্ড ট্রাভেলস এন্ড টুরিস্টের চেয়ারম্যান ইসমাইল সিরাজীর সাথে তার দুই ক্লায়েন্ট কামরুল ইসলাম জুয়েল ও আব্দুল আজিজের কানাডা যাওয়ার বিষয়ে ৩২ লাখ টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, গত বছরের অক্টোবর ও ডিসেম্বরে দুই দফায় নগদ ৫ লাখ টাকা গ্রহণ করেন ইসমাইল সিরাজী, যার লিখিত স্ট্যাম্প চুক্তিও রয়েছে। কিন্তু দীর্ঘ এক বছর পার হলেও ভিসা না দিয়ে নানা টালবাহানা শুরু করেন তিনি। পাওনা টাকা ফেরত চাইলে গত ১৬ অক্টোবর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের নওয়াব আলী টাওয়ারে অবস্থিত লর্ড ট্রাভেলস’র অফিসে মাজহারুল ইসলাম ও তার ক্লায়েন্ট আব্দুল আজিজকে ডেকে নেওয়া হয়।”

তিনি আরও বলেন, “অফিসে টাকা ফেরত চাইলে ইসমাইল সিরাজী ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আব্দুল আজিজ একজন হার্টের রোগী হওয়া সত্ত্বেও তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি এবং ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

অনুরোধেও নির্যাতন বন্ধ না করে ইসমাইল সিরাজী “তোরা মারা গেলে আমার টাকা দেওয়া লাগবে না” বলেও মন্তব্য করেন, অভিযোগ ব্যবসায়ীর।
টাকা আত্মসাৎ ও নির্যাতনের পর উল্টো পল্টন থানায় ইসমাইল সিরাজী একটি সাধারণ ডায়েরি করে রেখেছেন বলেও জানান মাজহারুল ইসলাম।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নেতাদের দ্বারস্থ হয়েও এ বিষয়ে সমাধান পাননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট