1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করার গুঞ্জন থাকলেও বাংলাদেশ রিপাবলিকান পার্টির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে এ আসনে বিএনপি জোটের অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দেয়।

তবে, মনোনয়নবঞ্চিত মোহাম্মদ আলী তারপরও মনোনয়নপত্র সংগ্রহ করেন। তখন তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে অনেকে ধারণা করলেও শেষ দিনে তিনি বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

জানতে চাইলে মোহাম্মদ আলী মুঠোফোনে বলেন, তিনি এ বিষয়ে মঙ্গলবার দুপুর বারোটার দিকে সংবাদ সম্মেলনে পরিষ্কার করবেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের তৃতীয় তলার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই’র সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী বিএনপির কোনো পদে না থাকলেও ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও বিএনপি নেতৃত্বের ওই সরকারের মেয়াদ একমাসও টেকেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট