1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে গুলি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

রূপগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে গুলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাদল নামে এক ব্যবসায়ীর ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার মীরগাঁদাই ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাদল উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীরগাঁদাই এলাকার নুরু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী বাদলের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী টেডা ইকবাল, কালাই সবুজ, রনি, রানা, মোমেনসহ তাদের অনুসারীরা দীর্ঘদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সোমবার সন্ধ্যায় টেডা ইকবাল তার সহযোগীদের নিয়ে বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার টাকা দাবি করেন। বাদল টাকা দিতে অপারগতা জানালে টেডা ইকবাল তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা বাদলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “এই ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট