1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ত্বকীসহ সকল হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বালন সোমবার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ত্বকীসহ সকল হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বালন সোমবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্বকী হত্যার ১৫৩ মাস উপলক্ষে ত্বকীসহ সকল হত্যার দ্রুত বিচারের দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আগামী ৮ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক উজ্জ্বল উচ্ছ্বাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৩ মাস। শেখ হাসিনার শাসনামলে সাড়ে এগারো বছর বিচারটি বন্ধ ছিল। সরকার বদলের পরে বিচার প্রক্রিয়া আবার শুরু হলেও এর দৃশ্যমান কোন অগ্রগতি নেই। ত্বকী হত্যা বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার নগ্ন উদাহরণ।

ত্বকী হত্যার ১৫৩ মাস উপলক্ষে ত্বকী সহ সকল হত্যার বিচারের দাবিতে আগামী ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসুচি অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট