1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে দুই প্রতিষ্টানকে জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সিদ্ধিরগঞ্জে দুই প্রতিষ্টানকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হীরাঝিল এলাকার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহায়তা করে।

অভিযানকালে হীরাঝিল সিটি বাজারের একটি দোকানে মেয়াদোত্তীর্ণ চকলেটসহ বিভিন্ন খাদ্যপণ্য, অনুমোদনহীন কসমেটিকস, নিষিদ্ধ সৌন্দর্যবর্ধক সামগ্রী এবং বিক্রি নিষিদ্ধ কোমল পানীয় পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হীরাঝিল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

কর্মকর্তারা জানান, এ ধরনের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য স্থানীয় ভোক্তাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

অভিযান শেষ সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, “বাজারে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে নিয়মিত তদারকি চলছে। ভোক্তার অধিকার রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট