1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পরিবেশ দূষণের অভিযোগে ফতুল্লায় বুনন ডাইংয়ের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পরিবেশ দূষণের অভিযোগে ফতুল্লায় বুনন ডাইংয়ের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকায় তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগে ‘বুনন ডাইং’ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে কারখানার বৈদ্যুতিক মিটার ও গ্যাস মিটার খুলে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়াও অংশ নেন।

বুধবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফতুল্লার পোস্ট অফিস রোডে অবস্থিত বুনন ডাইং (পূর্বের নাম: বিসমিল্লাহ টুইস্টিং/বলাকা ডাইং, আশহী ডাইং) কারখানাটি তরল বর্জ্য উৎপন্ন করলেও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করেনি এবং ইটিপি-এটিপি স্থাপন ছাড়াই উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল।

গত ৩০ নভেম্বর একই অভিযোগে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করা হয়েছিল। এরপরও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এবার গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

উপপরিচালক রাসেদ বলেন, “পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ ও এটিপি স্থাপন করে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না করা পর্যন্ত কারখানাটি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না।”

তিনি আরও জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট