1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ককসিট কারখানায় আগুন, ২ কোটি টাকার ক্ষতি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বন্দরে ককসিট কারখানায় আগুন, ২ কোটি টাকার ক্ষতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি ককসিটের কারখানা ও গোডাউনে আগুনের ঘটনা ঘটে। এতে কর্তৃপক্ষের ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকার।

বুধবার (৩ ডিসেম্বর) বন্দরের লক্ষনখোলা পাতাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। কারখানার মালিক কামাল হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে যোহরের নামাজ আদায় করতে কারখানা থেকে বের হই। মসজিদে থাকা অবস্থায় আগুনের খবর পাই। এতে কারখানার মেশিনারিজ, কাঁচামাল, যন্ত্রাংশসহ প্রায় আশি ভাগ পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বন্দর ও মদনপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো সেটি যাচাই করে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট