1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দর প্রেসক্লাবে দোয়া - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দর প্রেসক্লাবে দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বন্দর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. আতাউর রহমান।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মামুন মিয়া, সহ-সভাপতি দ্বীন ইসলাম দিপু, প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, উপদেষ্টা মো. কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব ও সবুজ মাহমুদ, অর্থ সম্পাদক লতিফ রানা, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা, আমির হোসেন, মেহেবুব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সহ-সাধারণ সম্পাদক জিএম সুমন, সিনিয়র সদস্য জিএম মজনু, মামুনুর রহমান প্রমুখ।

দোয়া মাহফিলে গুরুতর অসুস্থ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাজী মো. নাসির উদ্দীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট