1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সদর উপজেলার জালকুড়ি কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন সদর উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা।

তারা অভিযোগ করেন, “২৬ বছর ধরে আমাদের নিয়োগবিধি নেই। এ কারণে পদোন্নতি, কাজের স্বীকৃতি ও পেশাগত সাফল্য আমরা পেতে পারছি না। আমাদের দাবি মানা না হলে আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া সেবা সপ্তাহ বর্জন করা হবে।”

তারা বলেন, “নিয়োগবিধি বাস্তবায়ন না হলে কর্মসূচি চলমান থাকবে এবং সকল ধরনের সরকারি সেবা কার্যক্রমে অংশগ্রহণ তারা স্থগিত রাখতে বাধ্য হবেন।”

কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি পারভীন আক্তার। উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আবু বকর সিদ্দিক, সেক্রেটারি মো. ইউসুফ আলী, জয়েন্ট সেক্রেটারি হাবিবা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক সাহিম মাহবুব। এছাড়া উপস্থিত ছিলেন মোসা. সাবিকুন্নাহার, সায়েরা আক্তার, কাজি নুরুল ফেরদৌসী, জাকিয়া সুলতানা, মঞ্জু আরা চৌধুরী, পারভিন সুলতানা, পূরবী ধর, মুক্তা আক্তার, মো. মোখলেছুর রহমান, মো. মাহফুজ উদ্দিন, মো. মহিদুল ইসলাম সজীব প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট