1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদ আলীর দোয়া - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদ আলীর দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা , দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর পঞ্চবটি এনায়েতনগর এলাকার এবি ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ মিল প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন , “আমাদের আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি অনুরোধ করব আমাদের সমস্ত জেলা, উপজেলায় যারা আমাদের মুক্তিযোদ্ধারা আছেন আমরা আজকে তার জন্য দোয়া করেছি। প্রত্যেক এলাকায় আমরা সবাই দোয়া করেছি। আজকে এখানে যারা সমাবেত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই।”

উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়াসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট