1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বন্দরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর নবীগঞ্জ কদম রসূল দরবার শরীফ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন— কদম রসূল দরবার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. শরীফ উল্লাহ।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট