1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

ফতুল্লায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবারও এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার দুপুরে আটক ব্যক্তিটি নিজেকে আব্দুল আজিজ হিসেবে পরিচয় দিলেও যাচাই-বাছাই শেষে জানা যায় তিনি বাংলাদেশের নাগরিক নন। রোহিঙ্গা ডাটাবেজ মিলিয়ে তার প্রকৃত নাম আজিজ খান ও পিতা সালামত খান বলে শনাক্ত হয়। পরে তাকে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক যুবক মুন্সিগঞ্জের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে এবং সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার বাসিন্দা পরিচয়ে পাসপোর্ট আবেদন ফরম পূরণ করেছিলেন। তিনি নিজেকে হাফেজ হিসেবেও পরিচয় দেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, টাকা দিয়ে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রের জালিয়াতি করে পাসপোর্ট করার উদ্দেশ্যে অফিসে এসেছিলেন।

এ বিষয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমদ বলেন, “আমরা নাগরিকত্ব যাচাই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। রোহিঙ্গা ইস্যুতে আমাদের নীতি জিরো টলারেন্স। গত ছয় মাসে পাঁচজন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়েছে, যারা বিভিন্ন জেলার জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ জাল করেছে। এটি আমাদের জন্য সতর্কবার্তা। আমরা শুধু পাসপোর্ট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করছি না, রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধেও সক্রিয় ভূমিকা রাখছি। জাল কাগজপত্র ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় ডাটা এন্ট্রি অপারেটর আনিসুর রহমান রাকিব সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট