1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় খালেদাজিয়ার রোগমুক্তি ও রশুর মাগফিরাত কামনায় দোয়া - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ

ফতুল্লায় খালেদাজিয়ার রোগমুক্তি ও রশুর মাগফিরাত কামনায় দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী দিপু, রানা মুজিব, নাজমুল হক, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মাসুকুল ইসলাম রাজীব বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের আশার প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা কামনায় প্রত্যেকে আন্তরিকভাবে দোয়া করবেন।”

তিনি আরও বলেন, রুশো ছাত্রদল থেকে শুরু করে রাজপথের প্রতিটি আন্দোলনে অগ্রগামী ভূমিকা রেখেছেন এবং দলীয় কর্মসূচিতে সাহসিকতার পরিচয় দিয়েছেন।

ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপোষহীন নেত্রী। তিনি জীবদ্দশায় গণতন্ত্রের জন্য অগণিত ত্যাগ স্বীকার করেছেন।”

রুশো সম্পর্কে তিনি বলেন, “রুশো ছিলেন ত্যাগী, সৎ ও আদর্শবান একজন নেতাকর্মী। তাঁর মৃত্যু সহজে পূরণ হওয়ার মতো নয়।”

সভাপতির বক্তব্যে খোরশেদ বলেন, রশিদুর রহমান রুশো দলের প্রতি নিবেদিতপ্রাণ ও মানবিক গুণাবলিসম্পন্ন নেতা ছিলেন। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে দোয়ার আহ্বান জানাচ্ছি।”

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনাও করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট