1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আইভীর জামিন স্থগিতের শুনানি মঙ্গলবার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

আইভীর জামিন স্থগিতের শুনানি মঙ্গলবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিতের আবেদন শুনলেন না আপিল বিভাগের ২ নম্বর আদালত। সোমবার (১ ডিসেম্বর) আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের ১ নম্বর আদালতে পাঠিয়ে দেন। আগামীকাল (মঙ্গলবার) শুনানি হবে বলে জানা গেছে।

এর আগে গত ১৮ নভেম্বর আইভীকে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের পৃথক দুটি আমলি আদালতের বিচারকরা।

গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার হন সেলিনা হায়াৎ আইভী। এরপর থেকে তিনি কারাগারে আছেন। পরে আরও চারটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ।

গত বৃহস্পতিবার এসব মামলার শুনানি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির কারণে শুনানি পেছানো হয়।

নতুন পাঁচটি মামলার মধ্যে রয়েছে—বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা। প্রথম চারটি মামলা নিহতদের পরিবারের সদস্যরা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দায়ের করেন। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক, ভুঁইগড় ও দেলপাড়া এলাকায় গুলিতে প্রাণ হারান এসব ব্যক্তি।

অন্য মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করেছে। এতে আইভীর সমর্থক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে।

এর আগে ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন। তবে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট