1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ভিক্ষুক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি কর্মী পলাতক - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

সোনারগাঁয়ে ভিক্ষুক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি কর্মী পলাতক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আজিমউদ্দিন নামে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে মধ্যবয়সী এক শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার (২৯ নভেম্বর) রাতে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার বাইশটেকি গ্রামে নিজের ঘরে ছিলেন ওই নারী। এ সময় একই গ্রামের মৃত আছমত আলীর ছেলে আজিমউদ্দিন ঘরে ঢুকে অকারণে কথা বলতে থাকেন। এক পর্যায়ে তিনি জোরপূর্বক নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আজিমউদ্দিন পালিয়ে যান।

ওই নারী জানান, তার স্বামী ছয় মাস আগে মারা গেছেন। তিনি বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় জীবিকার তাগিদে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটি জানানোর পর স্থানীয় সোনারগাঁ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা চারদিন ধরে “বিচারের আশ্বাস” দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

সোহেল রানা অবশ্য ধামাচাপা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “অভিযুক্ত আজিমউদ্দিন আমার দলের কর্মী—এটা ঠিক। তবে বিষয়টি গোপন করার কোনো চেষ্টা করা হয়নি। পুলিশ এসে ওই নারীকে থানায় নিয়ে গেছে।”

অভিযুক্ত আজিমউদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে। ভুক্তভোগীর অভিযোগ গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশ বলেছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট