1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তল্লায় জলাবদ্ধতা পরিদর্শনে মাওলানা মইনুদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

তল্লায় জলাবদ্ধতা পরিদর্শনে মাওলানা মইনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় ১১ নং ওয়ার্ডের তল্লা বড় মসজিদ সংলগ্ন আফা পাগলার মাজার এলাকায় তীব্র জলাবদ্ধতার পরিস্থিতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দেখা যায়, তল্লা প্রাইমারি স্কুল থেকে আফা পাগলার মাজার হয়ে রতন ফকিরের বাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় অধিকাংশ বাড়ি ও ঘর নোংরা পানিতে ডুবে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, চাষাঢ়া থেকে আদমজী নতুন রাস্তা নির্মাণের পর এলাকার ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে জনসাধারণের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্তব্ধ হয়ে মানুষের দৈনন্দিন জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

এলাকাবাসীর দুর্ভোগ সরাসরি দেখার পর মাওলানা মইনুদ্দিন আহমাদ তাৎক্ষণিকভাবে একটি পাম্পের ব্যবস্থা করে দিয়ে পানি নিষ্কাশনের উদ্যোগ নেন।

তিনি বলেন, “এটি শুধুমাত্র সাময়িক ব্যবস্থা; স্থায়ী সমাধানের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব।” তিনি আল্লাহর নিকট দোয়া করে বলেন, এলাকার মানুষের কষ্ট দ্রুত লাঘব হোক।

এছাড়া মাওলানা মইনুদ্দিন আশ্বাস দেন, “এই দীর্ঘমেয়াদি সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণে আমরা কাজ করব। জনগণের সুবিধা এবং পরিবেশের স্বচ্ছতা আমাদের অগ্রাধিকার।”

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম, সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, ফতুল্লা ৯নং ওয়ার্ডের সেক্রেটারি পারভেজ আহমেদ পাভেল, জাভেদ, সালাউদ্দিন, ওয়াজউদ্দিন, সামছু, মাসুম, জামাল, আমির, রোস্তম, আমজাদ, জুয়েল, ফয়সাল, শওকত, এমরান, সানিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট