1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খালেদাজিয়ার অসুস্থতার কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে-মান্নান - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

খালেদাজিয়ার অসুস্থতার কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে-মান্নান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি এই দেশের গণতন্ত্রের প্রতীক। আন্তর্জাতিক পরিম-লেও তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। তাঁর অসুস্থতার কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি সুস্থ হয়ে উঠলে দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।”

রোববার (৩০ নভেম্বর) দুপুরে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর মিফতাহুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় কয়েক হাজার এতিম, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিলে সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদ সরকার, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আবুল হোসেন, মাহবুব হাসান, রাকিব হাসানসহ স্থানীয় এলাকাবাসী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতির শান্তি এবং সোনারগাঁয়ের ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট