1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের বাগমারাস্থ ৩নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক আকবর হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস. এম. আসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্থ-সম্পাদক সাইফুল ইসলাম ছাদু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হাই রিংকু, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শামসুদ্দিন মিয়া, শহিদুল ইসলাম ভূঁইয়া, কাজী শাকিল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আল-আমিন, সিনিয়র সহ-সভাপতি সুজন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ফেরদৌস হোসেন, ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন, ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আলী রাজ, শ্রমিক দল নেতা ইমরান, ইলিয়াস, ইমন, তামিম , মাসুদ, সুমন, বাঁধন, রনি, হাসান, সাইফুলসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট