1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যুবদল নেতা রনি'র উদ্যোগে খালেদাজিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

যুবদল নেতা রনি’র উদ্যোগে খালেদাজিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছদকায়ে জারিয়া আদায় করে দোয়া ও তবারক বিতরন করা হয়।

রবিবার বাদ আসর উত্তর নরসিংপুর এশায়াতুস্ সুন্নাহ্ ক্বওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কয়েকশত নেতাকর্মী নিয়ে বেগম খালেদা জিয়ার নামে দুইট পশু জবাই করে ছদকায়ে জারিয়া আদায় করেন মশিউর রহমান রনি। এরপর খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার তবারক বিতরন করেন মশিউর রহমান রনি।

দোয়া শেষে মশিউর রহমান রনি বলেন, বেগম খালেদা জিয়ার নামে পশু জবাই করে ছদকায়ে জারিয়া আদায় করে আল্লাহ নিকট প্রার্থনা করিলাম আল্লাহতায়ালা আমাদের গনতন্ত্রের মাকে যেন খুব দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং তিনি আশা প্রকাশ করেন দেশনেত্রী আমাদের মাঝে ফিরে এসে দেশের জনগণকে সাথে নিয়ে আগামীতে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দোয়ায় আরো উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, সাবেক সহসভাপতি শরিফ হোসেন মানিক,কায়েস আহাম্মেদ পল্লব,মুরাদ হাসান,ফতুল্লা থানা ছাত্রদলের সদস্য সচিব রিয়াদ দেওয়ান, থানা যুবদল যুগ্ন আহবায়ক আঃ রাজ্জাক,কাশীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রিজওয়ান শিকদার,ফতুল্লা থানা যুবদল নেতা রতন, রুবেল হোসেন,বাপ্পী শিকদার, ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি শেখ রুবেল, মাসুম বিল্লাহ,কামাল,ডাঃসোহেল,শাহীন,ছাত্রদল নেতা লিয়ান মাহমুদ আকাশ,সহ কয়েকশত নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট