1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অর্থের বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে- নঈম জাহাঙ্গীর - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

অর্থের বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে- নঈম জাহাঙ্গীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেছেন, “মিথ্যা তথ্যের উপর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল জনগণের সহযোগিতার মাধ্যমে। কিন্তু জনগণ মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদারিত্ব পায়নি। মুক্তিযুদ্ধের পর যে ইতিহাস তৈরি করা হয়েছিল সেটা ব্যক্তির নামে ও পরিবারের নামে। সেই ইতিহাস কোনদিন বাংলাদেশে টিকবে না।”

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ দিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে বক্তাবলী গণহত্যা দিবস উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়।

তিনি বলেন, “আমাদের বহু মুক্তিযোদ্ধা বন্ধুরা রণাঙ্গনে জীবন দিয়েছে। আপনি দাঁড়ায়ে বললেন যে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। এটা মুখস্ত বিদ্যা নয়, হিসাবের কথা বলতে হবে। আমরা যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছি, আমরা জানি কোন গ্রামে কতজন শহীদ হয়েছে, কোন গ্রামে কত আমাদের মা-বোন ইজ্জত হারিয়েছে। আজকে প্রতি তিনজনের মধ্যে একজন ভুয়া মুক্তিযোদ্ধা। রাজনৈতিক স্বার্থে,অর্থের বিনিময়ে, পারিবারিক স্বার্থে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে।”

নঈম জাহাঙ্গীর বলেন, “এই বক্তাবলীতে ১৩৯ জন শহীদ হয়েছে। কিন্তু ঘটনাটি সঠিকভাবে লিপিবদ্ধ হয়নি। এমনিভাবে বাংলাদেশের যত গণহত্যা হয়েছে তার সঠিক ইতিহাস আমাদের প্রজন্মের সন্তানরা জানে না। তাদের শুধু জানানো হয়েছে একটি পরিবারের ইতিহাস। আমরা ৭২ থেকে আজ পর্যন্ত কত মানুষকে হত্যা করা হয়েছে, এদেশের জনগনের অর্জিত টাকা বিদেশ পাচার করা হয়েছে সেই হিসাব চাই। কেবল ৭২ থেকে ৭৫ পর্যন্ত ২৫ হাজার তরুণ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল তৎকালীন সরকার। এর কোন জবাবদিহিতা নেই।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট