1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাসূলের জীবন থেকে দূরে সরে যাওয়ার ফলই সমাজে অশান্তির কারন-মাও.মাঈনুদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

রাসূলের জীবন থেকে দূরে সরে যাওয়ার ফলই সমাজে অশান্তির কারন-মাও.মাঈনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমেদীন, সমাজসেবক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ মহানগরীর শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজিত সিরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মইনুদ্দিন বলেন, “রাসূলের জীবন থেকে দূরে সরে যাওয়ার ফলেই মানবসমাজে অশান্তি বিরাজ করছে। তাঁর সুন্নাহ অনুসরণের মধ্য দিয়েই মানুষের ইহ ও পরকালীন সফলতা অর্জন সম্ভব। দেশের মানুষ আর কোনো ধরনের ফ্যাসিবাদ দেখতে চায় না। আসন্ন নির্বাচনেই এর প্রমাণ মিলবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “রাসূল (সা.)-এর আদর্শ থেকে দূরে থাকার কারণেই দেশে-বিদেশে অশান্তি ছড়িয়ে পড়েছে। শান্তি ফিরিয়ে আনতে হলে কোরআন ও সুন্নাহর প্রতি অটল থাকতে হবে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির অফিস সম্পাদক ও নাট্য অভিনেতা মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “রাসূল (সা.) শালীন সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করেছেন। কিন্তু যেখানে অশ্লীলতা বা অনৈতিকতার উপাদান রয়েছে, তা পরিত্যাগ করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. মানোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, আলেমে দীন মাওলানা সাইফুদ্দিন মনির, সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত আলী ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং বিভিন্ন শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট