1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিশ্বাসী-ইলিয়াস - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিশ্বাসী-ইলিয়াস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী ইলিয়াস আহমদ বলেছেন, দেশের ইসলামী দলসমূহ জনগণের ভোটে ক্ষমতায় এলে তারা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা চালু করবে, যেখানে সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে, সরকারি অফিসে ঘুরতে হবে না।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ফতুল্লার আলীগঞ্জ বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিশ্বাসী, যেখানে প্রশাসন দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং সেবাপরায়ণ হবে। নাগরিকরা কোনো হয়রানি বা বৈষম্যভোগ করবেন না। জন্মনিবন্ধন, ভূমি সংক্রান্ত কাজ, ভাতা বা অনুদান, প্রাথমিক চিকিৎসাসহ সরকারি সেবাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও জানান, দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা ও যানজট নিরসন করা হবে এবং রাস্তা-ঘাটের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইসলামী দলগুলোর মূল লক্ষ্য সাধারণ মানুষের জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা এবং দালাল বা মধ্যস্বত্বভোগীদের হয়রানি থেকে মুক্তি দেওয়া।

গণসংযোগে ইলিয়াস আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুনঈম, আব্দুল করীম মিন্টু, আবু বকর সিদ্দিক, মাওলানা সাঈদুর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট