1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্বাচিত হলে বক্তাবলীর সকল সমস্যা সমাধান করব-শাহ আলম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

নির্বাচিত হলে বক্তাবলীর সকল সমস্যা সমাধান করব-শাহ আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নির্বাচিত হলে বক্তাবলীর সকল সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, “দেশের অর্থনীতি উন্নয়নের জন্য বক্তাবলীর অবদান অনেক। এখানকার মানুষ বিদেশে থাকেন। আপনাদের ভালোবাসার এই প্রমাণ এই জনসমুদ্র। আপনাদের সাথে নিয়ে নির্বাচন করব। নির্বাচিত হলে বক্তাবলীর সকল সমস্যা সমাধান করব।”

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শাহ আলম বক্তাবলী ইউনিয়ন পরিষদ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “গত ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা শান্তিপূর্ণভাবে ভোট দেব। কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা দস্যুতা থাকবে না। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। বক্তাবলিতে সব সময় বিএনপির ঘাটতি ছিল এবং এখনও আছে।”

এ সময় তিনি উপস্থিত সকলের কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম এবং ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিত প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট