1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খালেদাজিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

খালেদাজিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় এটিএম কামালের নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল মাস্টার, সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, মহানগর কৃষক দলের প্রচার সম্পাদক আর আহমেদ মনির, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ সিব্বির, মহানগর বিএনপির সদস্য মাকিদ মুস্তাকিম শিপলু, জেলা গার্মেন্ট শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, ১৬ নং ওয়ার্ড যুবদল নেতা মিজানুর রহমান গাজি, স্বেচ্ছাসেবক দল নেতা নাদিম হাসান এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির হুমায়ুন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির তাইফুর হক নাবিন, শাইখ তানভীর ইমাম লিও, নাভিদ রায়হান তনয়, রাজিব ইবনে রায়হান তুর্জয়, মঈনুল হক নাজিন, ব্যবসায়ী এটিএম জামাল, জাহিদ আহমেদ, মো. আরিফ, তাজিম, সোহেল রায়হানসহ অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি এটিএম কামালের অসুস্থ মা নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর রোগমুক্তির জন্যও বিশেষ দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট